TRENDING:

পাকুন্দিয়া উপজেলা
জানতে চাই- কেন এই বৈসম্যতা...
হাওড় নিয়ে কিছু কথা: ভেনিসের মতো মাল্টিস্টোরিড টুরিস্ট...
কিশোরগঞ্জ ডট কম
  • প্রচ্ছদ
  • ফিচার
  • জেলা পরিচিতি
    • উপজেলা পরিচিতি
    • নদী পরিচিতি
    • নামকরন
    • পরিসংখ্যান
    • প্রেস ক্লাব
  • বৈচিত্র
    • জীব বৈচিত্র
    • পাখি
    • ফুল
    • বৃক্ষ
    • ঔষধি
    • ভেষজ বৃক্ষ
  • ব্যক্তিত্ব
    • অমর ব্যাক্তিত্ব
    • রাজনৈতিক
    • বীর ব্যক্তিত্ব
    • সমাজ সেবক
    • কবি ও সাহিত্যিক
    • লেখক ও প্রাবন্ধিক
    • ক্রীড়া ব্যাক্তিত্ব
    • শিল্পপতি
    • ধর্মীয় ব্যক্তিত্ব
    • শিল্পী
    • সাংবাদিক ও প্রাবন্ধিক
    • শিক্ষক
  • পর্যটন
  • তথ্য ও প্রযুক্তি
  • ইতিহাস
    • আন্তর্জাতিক
    • গ্রাম্য খেলা
    • ঐতিহ্য
    • উৎসব
    • ক্রীড়া ও বিনোদন
    • প্রত্নতত্ত্ব
    • স্থাপত্য
    • বৃহত্তর ময়মনসিংহের ইতিহাস
    • মুক্তিযুদ্ধ
  • সাহিত্য
    • লোক সাহিত্য
    • প্রবন্ধ
    • গল্প
    • কবিতা
    • রুপকথা
    • ই-বুক
  • অর্থনীতি
    • শিল্প ও বাণিজ্য
  • মুক্তচিন্তা
    • ব্লগ
  • ই-কমার্স

Select Page

সিগারেট

Posted by কিশোরগঞ্জ ডট কম ডেস্ক | অক্টো. 21, 2025 | গল্প | 0

সিগারেট

রাতভর অনিদ্রা কাটিয়ে শেষ ভোরের আলো ফোটার আগেই এক্স-কলিগ বীর বলের বিয়ে বাড়ি থেকে অটোরিকশায় রওনা হয়ে এসে নামলাম আড়িখলা রেলস্টেশনে। অফিস ধরতে হবে বলে বেশ তাড়াহুড়ো, অথচ সাতটা বাজলেও প্ল্যাটফর্ম যেন নির্বাক কোনো প্রাচীন চিত্র- স্থির, স্তব্ধ, প্রহেলিকার মতো নিস্তরঙ্গ।

লোকজনের আনাগোনা প্রায় নেই বললেই চলে। স্টেশনের একদম কোণে শান্ত একটা টং দোকান, পাশে একমাত্র কাঠের বেঞ্চ।

কাঁধের ব্যাগটা নামিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম,
– লোকাল ট্রেন কি চলে গেছে?
বৃদ্ধ দোকানী অক্লান্ত স্বরে বলল,
– লোকাল তো বুধবারে চলে না, একটু পড়েই তিতাস কমিউটার আসবে।

তাহলে এক কাপ চা দিন আমার জন্য,
বলেই সামনে সাজানো বয়াম থেকে তিনটে ড্রাই কেক আর ঝুলন্ত কলার ছড়া থেকে দুটো চম্পা কলা ছিঁড়ে নিলাম। চা নাস্তা শেষ হতে না হতেই এক অপরিচিত ভদ্রলোক এগিয়ে এসে বলল,
– এক কাপ চা আর একটা বেনসন দেন।

দোকানদার আমার দিকেই তাকিয়ে হেসে বলল,
৫টা বেনসন ছিলো, এই ভায়ে নিয়ে নিছে!

আমি পকেট থেকে একটা সিগারেটটা বের করে লোকটার দিকে বাড়িয়ে ধরতেই সে খানিক লজ্জা পেয়েও কৃতজ্ঞ স্বরে বলল,
– থ্যাংকস, ভাই।

দ্বীপ্ত চাহনি মুখে অদ্ভুত এক প্রশান্তি। ফর্সা চেহারা, প্রাণচঞ্চল একরকম সতেজতা আছে, তবু দাড়িগুলো এলোমেলো যেন দিন দশেক অবহেলায় নিজেকে ইচ্ছে করেই ভাঙতে ছেড়ে রেখেছে। সিগারেট ধরিয়ে আকাশের দিকে প্রশান্তির ধোঁয়া ছেড়ে তাকাল আমার দিকে।

– ইয়ারপোর্ট নামবেন?
 জ্বী না ভাই, তেজগাঁও। আপনি?
ছেলেটি হালকা থেমে কেবল বলল,
– বহু দূর।

একটা লৌহ-চিৎকারে বাতাস কেঁপে উঠল। চট্টগ্রামগামী ট্রেন সাই সাই করে ঢুকছে স্টেশনে। রেল কর্মী সবুজ পতাকা নাড়িয়ে সিগন্যাল দিলো। পাশে বসা যুবকটি হঠাৎ অস্থির হয়ে দ্রুত চা শেষ করার চেষ্টা করতেই দোকানদার বললো,
– ভাই, ব্যস্ত হইয়েন না। এই ট্রেন এখানে থামবে না।

ঠিক সেই মুহূর্তে যেন নাট্যমঞ্চে অপ্রত্যাশিত প্রবেশ।
পিছন থেকে এক ভিক্ষুক হাত পেতে দাঁড়াল ওই তরুণের সামনে। কে জানত, এই ক্ষুদ্র দৃশ্যটাই হবে ভোরের নরম আলোয় বিস্ময়ের বিস্ফোরণ!

ছেলেটি শব্দহীন; মানিব্যাগ খুলে দোকানদারকে চায়ের টাকা দিয়ে বাকী সব টাকা ভিক্ষুকের হাতে তুলে দিলো।

এরপর –
সবকিছু যেন বজ্রগতিতে ঘটে গেল।
সে দৌড়ে ছুটে গেল ট্রেন লাইনের দিকে; তখনো আমার পাশেই পড়ে রইল তার কাঁধের ব্যাগটা।
আমি উঠে দাঁড়াতেই দেখি;

সে শুয়ে পড়েছে; চট্টগ্রামগামী ট্রেনের লাইনে।

আরে! না! কী করছে লোকটা!

বজ্রধ্বনির মতো ছুটে গেলো ট্রেন; তাকে উড়িয়ে নিয়েগেল শ- দুশ গজ দূর পর্যন্ত।
আমি আর এগোতে পারলাম না।

পাথরের ওপর ছিটকে পড়েছে তার হাতের অর্ধনিভো সিগারেটটা এখনো নিভে যায়নি, ধীরে ধীরে উড়ছে ধোঁয়া  মুক্তির মতো। ঠিক তখনই একটা টোকাই কুড়িয়ে নিল নিভু নিভু অর্ধেক সিগারেট টা;  সুখটান দিতে দিতে অদৃশ্য হয়ে গেল। আমি নিশ্চুপ বসেই রইলাম।

আবার শিস।
এবার আমার ট্রেন ঢুকে পড়ছে প্ল্যাটফর্মে।

ঘোর কেটে আমি উঠে দাঁড়ালাম

যেন সত্যিই –
কোথাও কিছু হইনি।

আসতে আসতে ওর হয়ে নিজেকে ভাবতেই –
সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই লাইনগুলো ভেতরে ভেতরে কাঁপতে লাগল –

নিখিলেশ, আমি এইরকম ভাবে বেঁচে আছি –
তোর সঙ্গে জীবনবদল করে কোনো লাভ হলো না আমার…

Share:

Previousষষ্ঠ ঈন্দ্রীয় সিগন্যাল

About The Author

কিশোরগঞ্জ ডট কম ডেস্ক

কিশোরগঞ্জ ডট কম ডেস্ক

Related Posts

জোরাসিক উপহার

জোরাসিক উপহার

এপ্রিল 2, 2016

আমার চারণক্ষেত্র

আমার চারণক্ষেত্র

ডিসেম্বর 29, 2013

কবি

কবি

ডিসেম্বর 11, 2011

অপ্রত্যাশিত বিয়ে

অপ্রত্যাশিত বিয়ে

নভেম্বর 6, 2014

Leave a reply জবাব বাতিল

মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।

Search

লগ ইন

  • Lost my Password

Recent Posts

  • সিগারেট
    সিগারেট
    অক্টো. 21, 2025 | গল্প
  • ষষ্ঠ ঈন্দ্রীয় সিগন্যাল
    ষষ্ঠ ঈন্দ্রীয় সিগন্যাল
    সেপ্টে. 29, 2022 | প্রবন্ধ
  • এক বীজে পাঁচ ফসলী ধানের জাত উদ্ভাবন
    এক বীজে পাঁচ ফসলী ধানের জাত উদ্ভাবন
    নভে. 24, 2021 | বৃক্ষ, বৈচিত্র, সংবাদ
  • মুহম্মদ জাফর ইকবালের জুতো চুরি
    মুহম্মদ জাফর ইকবালের জুতো চুরি
    সেপ্টে. 20, 2021 | গল্প
  • মোহনকিশোর নমোদাস
    মোহনকিশোর নমোদাস
    জানু. 7, 2021 | অমর ব্যাক্তিত্ব, মুক্তচিন্তা, শহীদ ব্যক্তিত্ব

বিষয় ভিত্তিক পোষ্টগুলো

জীবনসঙ্গী খুঁজুন অনলাইনে

BIBAHABD

Designed by Elegant Themes | Powered by WordPress

  • যোগাযোগ
  • ফোন নম্বর
  • সদস্য হোন
  • আলোক চিত্র
  • তথ্যকণিকা
  • আমাদের কথা