হ্যারি পটার চলচ্চিত্রে অভিনেত্রী এমা ওয়াটসন বাংলাদেশ ঘুরে গেলেন। যুক্তরাজ্যভিত্তিক তৈরি পোশাক উৎপাদক প্রতিষ্ঠান পিপল-ট্রির শুভেচ্ছাদূত তিনি। প্রতিষ্ঠানটি লোকজ পোশাকের প্রসারে কাজ করে। তাদের আমন্ত্রণেই গত ৬ জুলাই কঠোর গোপনীয়তায় বাংলাদেশে ঘুরে যান এমা। দু’দিনের এই সফরে রাজশাহীর থানাপাড়ায় তাঁতশিল্প ঘুরে দেখেন ২০ বছর বয়সী এই তারকা। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় স্থাপিত একটি বিদ্যালয়ও পরিদর্শন করেন তিনি। বিশ্বখ্যাত এই অভিনেত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় সাধারণ মানুষ। জন্মভূমি ব্রিটেনে ফিরে যাওয়ার আগে আবারও বাংলাদেশে আসার ইচ্ছার কথা জানান এমা ওয়াটসন। গত ৮ জুলাই বাংলাদেশ ছেড়ে যান তিনি। -সমকাল
1 Comment
Leave a reply
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।

খবরটি গুরুত্বপূর্ণ