কিশোরগঞ্জ সদরের পল্লীতে নূর হোসেন (৮০) নামে এক বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। তার বাড়ি পূর্ব তারাপাশা গ্রামে। জানা গেছে, পূর্ব তারাপাশা এলাকার আলমগীর মিয়া চুরি হওয়ার ভয়ে প্রতিরাতে তার মুদি দোকান ঘরের টিন বিদ্যুতায়িত করে রাখেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের কৃষক নূর হোসেন ও নূরুল ইসলাম ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে টিনশেড দোকান ঘরে হেলান দিলে সঙ্গে সঙ্গেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে আশক্সকাজনক অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নূর হোসেনকে মৃত ঘোষণা করে। আহত নূরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
About The Author
Related Posts
Search
লগ ইন
Recent Posts
-
-
ষষ্ঠ ঈন্দ্রীয় সিগন্যালসেপ্টে. 29, 2022 | প্রবন্ধ -
-
মুহম্মদ জাফর ইকবালের জুতো চুরিসেপ্টে. 20, 2021 | গল্প -
