করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে বইতে শুরু করেছে ইউপি নির্বাচনের আগাম হাওয়া। ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা তত্পর হয়ে উঠেছেন। চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন—
গুজাদিয়া ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান মো. ফজলুর রহমান, সাবেক চেয়ারম্যান আবদুর রাশিদ ভূঁইয়া, আবদুল হান্নান মোল্লা, হাজী আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, আবদুল কদ্দুছ ও সাইদুর রহমান।
বর্তমান চেয়ারম্যান মো. দুলাল মিয়া, সাবেক চেয়ারম্যান আবদুল কাদির শিল্পী, মো. আইয়ুব উদ্দিন, মো. হারেছ উদ্দিন, মো. হাবিবুর রহমান, মো. কাঞ্চন মিয়া ও মো. ফজলুর রহমান।
দেহুন্দা ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান আবু তাহের ফকির তারু, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ডা. রবিউল আউয়াল, মো. তাজুল ইসলাম, জমির উদ্দিন মীর, মো. লোকমান মিয়া, মতিউর রহমান, আবু সালেক।
কিরাটন ইউনিয়ন : মতিউর রহমান জাহাঙ্গীর, মো. মোজাহিদ, মো. রুস্তম আলী, খোকন মিয়া, হাবিবুর রহমান ও নূরুল ইসলাম।
জয়কা ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান, শওকত কবির খোকন, হুমায়ন কবির, মো. চান্দু মিয়া, মো. হাদিছ মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, আনোয়ারুল হক,মামুন সরকার।
সুতারপাড়া ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম সুরুজ, সাবেক চেয়ারম্যান মো. আবদুল হক, মো. সফর আলী, আবদুর রহমান, আজহারুল ইসলাম ও আবদুল খালেক।
গুণধর ইউনিয়ন : বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফিয়া খাতুন, মো. নূরু সিকদার, মো. জুয়েল মিয়া, সেলিম খান, মো. শাহজাহান, মো. শাহাবুদ্দিন, মো. চান মিয়া ও গোলাম মোস্তফা।
জাফরাবাদ ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সোনা মিয়া, মো. মাহফুজ খান ও মুসলিম।
নোয়াবাদ ইউনিয়ন : বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রুহুল আমিন কাজী, আবুল কাশেম, আক্তারুজ্জামান আঙ্গুর, শামসুদ্দিন, আবদুছ ছালাম, আবদুর রাজ্জাক ও সাইফুল ইসলামের নাম শোনা যাচ্ছে।
